advertisement
advertisement

ফেরদৌসী আহমেদের পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
ফেরদৌসী আহমেদের পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন

advertisement

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর।

ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।ফেরদৌসী আহমেদ ছিলেন বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। যদি একাধিক প্রার্থী থাকে, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়।

যে কারণে ভোটাভুটির প্রয়োজন হয় না।সংসদে মিষ্টির শূন্য আসনে কে বসছেন, চেনা মুখ–তৃণমূল নেত্রীরাও তৎপর ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর