advertisement
advertisement

পটুয়াখালীর সড়কটি কাগজে-কলমে পাকা, বাস্তবে কাঁচা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
পটুয়াখালীর সড়কটি কাগজে-কলমে পাকা, বাস্তবে কাঁচা

advertisement

বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারীবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি পাকা করার পরিবর্তে করা হয়েছে চাঁন মিয়া সিকদার বাড়ির সড়ক।একটি কাঁচা সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাগজে-কলমে পাকা ও সংস্কারকাজ সম্পন্ন দেখানো হয়েছে। এমনকি কাজের বিলের টাকাও তুলে নিয়েছেন ঠিকাদার। তবে বাস্তবে এক কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সড়কটি কাঁচা ও বেহাল পড়ে আছে। সড়কটির কোথাও কোথাও জমে আছে কাদামাটি।

এর ফলে তিনটি গ্রামের সাত হাজারের বেশি মানুষ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে।যে সড়কটির কথা বলা হচ্ছে, সেটি পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায়। গত বুধবার দুপুরে বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারীবাড়ি পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়কটি ঘুরে দেখা যায়, কোথাও কোথাও কাদা শুকিয়ে উঁচু হয়ে আছে।

সাধারণত এ সড়কে সাইকেল, মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা চলাচলা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর