advertisement
advertisement

১৯ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের ট্রমা সেন্টারটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
১৯ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের ট্রমা সেন্টারটি

advertisement

পর্যাপ্ত জনবল না থাকায় রোগী ভর্তি করা হচ্ছে না। অস্ত্রোপচারেরও সুযোগ নেই।সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য ১৯ বছর আগে ময়মনসিংহের ভালুকায় ২০ শয্যার একটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়েছিল। উদ্বোধনের পর ১৫ বছর এটি ব্যবহার করা হয়নি। বছর চারেক আগে ব্যবহার শুরু হলেও সেটি আংশিক পর্যায়ে।

হাসপাতালটির কার্যক্রম এখনো বহির্বিভাগে সীমাবদ্ধ।হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় এখানে রোগীদের ভর্তি করা হচ্ছে না। অস্ত্রোপচারেরও সুযোগ নেই। ১৯ বছর ধরে প্রায় দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেগুলোর বেশির ভাগ নষ্ট হয়ে গেছে।ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে তিনতলা একটি ভবনে এই ট্রমা সেন্টার। ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর ২০২২ সালের শেষ দিকে এখানে বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর