advertisement
advertisement

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মুহূর্তে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। ১০ অক্টোবর ২০২৬

advertisement

হুতিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আরও বাড়ানো হয়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) আজ সোমবার এ ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা নিরাপদ আছে কি না, তা পুরোপুরি পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে আবার উড়োজাহাজ চলাচল শুরুর জন্য বিমানবন্দর কতটা প্রস্তুত, সেটিও যাচাই করা হচ্ছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই পরীক্ষা চলছে। তবে বিমানবন্দর কবে আবার চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি জিএসিএ।গতকাল রোববার কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলা হয়। জিএসিএর হালনাগাদ তথ্য অনুযায়ী, ওই হামলায় সৌদি আরবে বসবাসরত এক পাকিস্তানি নাগরিক নিহত হন। আহত হন আরও ১১ জন।আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

একই সময় বিমানবন্দরের ক্ষয়ক্ষতিও পর্যালোচনা শুরু করে কর্তৃপক্ষ।ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, গতকাল একটি অজ্ঞাত প্রক্ষিপ্ত অস্ত্র কিং খালেদ বিমানবন্দরের টার্মিনাল–৪-এ আঘাত হানে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর