advertisement
advertisement

সংবিধান সংশোধন: রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ থাকুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সংবিধান সংশোধন: রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ থাকুক

advertisement

আমি তখন বরিশালের ম্যাজিস্ট্রেট, সময় ১৯৯৮ সাল। শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমির পাঁচ মাস মেয়াদি এক আবাসিক কোর্স করছি। সংবিধান পড়ানো হতো আমাদের। এ সময় নজরে এল আইনজীবী গাজী শামসুর রহমানের একটি বই। চক্ষু চড়কগাছ! বলে কী? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের ব্যাখ্যায় বিচার বিভাগ নেই! সেই শুরু। তারপরে কত বিজ্ঞজনের কাছে জানতে চেয়েছি, ব্যাপারটা কী? কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাইনি।

সম্প্রতি সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির বৈঠক হলো দেশের জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে। সাংবাদিকতার শিক্ষক হিসেবে আমন্ত্রিত হয়ে সে বৈঠকে একই প্রশ্ন করেছি। সদুত্তর পাইনি। সেই সূত্রেই কিছু কথা সবার বিবেচনার জন্য তুলে ধরছি।বাংলাদেশে আবার সংবিধান সংশোধনের কথা উঠেছে। কিন্তু একটা ছোট বিষয় প্রায়ই মনোযোগ পায় না।

অনুচ্ছেদ ১৫২-এ ‘রাষ্ট্র’ বলতে কী বোঝায়, সে সম্পর্কে বলা আছে, রাষ্ট্র মানে সংসদ, সরকার আর সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর