advertisement
advertisement

খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত

খামারি আবদুর রহিম ওরফে রনি

advertisement

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবদুর রহিম ওরফে রনি নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে রায়পুর থানার সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আবদুর রহিমের স্ত্রীর করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দেওয়ার পর গতকাল রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।আবদুর রহিম রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের শহিদুল্লাহর ছেলে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের গরু ও মাছের খামার করতেন তিনি। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর গরু বিক্রি করে ৯০ হাজার টাকা নিয়ে ফিরছিলেন।

পথে রায়পুর থানার সাত পুলিশ সদস্য তাঁর টাকা ছিনিয়ে নিয়ে মারধরের পর আটক করে থানায় নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর