advertisement
advertisement

জেমসের প্রথম একক অ্যালবামের সব গান লিখেছিলেন যিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
জেমসের প্রথম একক অ্যালবামের সব গান লিখেছিলেন যিনি

আজ ১২ অক্টোবর আসিফ ইকবালের জন্মদিন

advertisement

দূরদেশে একা বসে কেউ শুনছেন ‘এই দূর পরবাসে’। কারও প্রেমের সঙ্গী ‘অনন্যা’, কারও মন খারাপের গান ‘ভাঙা মন নিয়ে আর কেঁদো না’। আবার জীবনের কঠিন সময়ে কাউকে সাহস জোগাচ্ছে ‘যদি লক্ষ্য থাকে অটুট’। অনুভূতি আলাদা, গানের কণ্ঠও ভিন্ন। তবে কথাগুলো লিখেছেন একজনই—আসিফ ইকবাল। চার দশকের বেশি সময় ধরে তাঁর লেখা গান এভাবে জড়িয়ে আছে শ্রোতার প্রেম, বিরহ, আনন্দ ও ঘুরে দাঁড়ানোর গল্পে।আজ ১২ অক্টোবর জনপ্রিয় এই গীতিকারের জন্মদিন।

এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে তাঁর সঙ্গে তোলা ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছাবার্তায় উঠে আসছে তাঁর গানের কথা, একসঙ্গে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত স্মৃতি।গানের বাইরেও আসিফ ইকবালের পরিচয় বহুমাত্রিক। করপোরেট পেশাজীবী, উদ্যোক্তা, লেখক ও সংগঠক তিনি। একসময় নিয়মিত ক্রিকেট খেলেছেন, ছিলেন ভালো বিতার্কিকও।

তবে তাঁর সৃষ্টির সঙ্গে সবচেয়ে বেশি মানুষের পরিচয় হয়েছে গানের সূত্রে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর