advertisement
advertisement

চালকবিহীন ট্যাক্সি এখন বাস্তবতা নাকি বাড়তি ঝুঁকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
চালকবিহীন ট্যাক্সি এখন বাস্তবতা নাকি বাড়তি ঝুঁকি

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

advertisement

রাত তখন সাড়ে ১০টা, যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে। সাদমান (ছদ্মনাম) নামের এক প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ফোনে একটা অ্যাপ থেকে গাড়ি ডাকলেন, বন্ধুর বাসায় আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন একা। কিছুক্ষণ পর যে গাড়িটা এসে থামল, তাতে নেই কোনো স্টিয়ারিং হুইল, নেই কোনো ব্রেক প্যাডেল, এমনকি সামনের সিটেও নেই কোনো চালক! দুই সিটের ছোট্ট সোনালি রঙের গাড়িটা নিজে থেকেই দরজা খুলল, আর সাদমান উঠে বসলেন এক অচেনা রকমের অস্বস্তি নিয়ে।

মনে মনে ভাবলেন, ‘যদি হঠাৎ কিছু ভুল হয়ে যায়, আমি তো কিছুই করতে পারব না ভেতরে বসে।’এটাই টেসলার নতুন সাইবারক্যাব বা চালকবিহীন রোবোট্যাক্সি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অস্টিনের রাস্তায় প্রায় হাজারখানেক এমন গাড়ি নামানো হয়েছে বাণিজ্যিকভাবে, যেখানে জরুরি অবস্থায় মানুষ চালকের আসনে বসে নিয়ন্ত্রণ নেওয়ার কোনো উপায়ই রাখা হয়নি। পুরো ভরসাটাই এআই সেন্সর আর ক্যামেরার ওপর।

প্রতিষ্ঠানটির দাবি, প্রায় ষোলো লাখ কিলোমিটারের বেশি পথ এরই মধ্যে চালক ছাড়াই পাড়ি দিয়েছে তাদের গাড়িবহর—তাই এই বাণিজ্যিক যাত্রা এখন সম্পূর্ণ নিরাপদ!কেন এত দ্রুত এল এই বদল?গত দেড় বছরে টেসলার স্বচালিত প্রযুক্তি লাখো মাইল পাড়ি দিয়ে ফেলেছে চালক ছাড়াই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর