এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, ১২ অক্টোবর ২০২৬
সরকার যদি বিধবা কার্ড দেয়, তাহলে সংসদ সদস্যের (এমপি) বউ সবার আগে সেই কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।সংবর্ধনা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে একটি নিয়োগপ্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সারের ডিলার হয়েছে, মেয়েও পেয়েছে, শ্যালিকাও পেয়েছে।’এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘এমনকি বিধবা কার্ড যদি দেওয়া হয়, বিধবা কার্ডের টাকা যদি দেওয়া হয়, এখানে এমপির বউও সবার আগে পাবে। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন।
বিধবা কার্ড—এমপির বউ সবার আগে বলবে, “আমাকে একটা দাও।”’অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।