এইচ এম আনোয়ার প্রধান (বাঁয়ে) ও শেখ আনজুম আহমেদ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বিরোধের জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।ওই দুজন হলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আনজুম আহমেদ রিফাত।গতকাল রোববার রাতে মহানগর বিএনপির দলীয় প্যাডে পদ স্থগিতের চিঠি হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়।
চিঠিতে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান। সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির আহ্বায়কের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।৬ অক্টোবর জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণের অভিযোগে আনোয়ার প্রধান ও শেখ আনজুম আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
আনোয়ার প্রধানের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর পদ স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।