‘কমিশনের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে সহকর্মী ও বহিরাগত ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত’ থাকার অভিযোগে চার উপপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রোববার পৃথক চারটি চিঠিতে এই নোটিশ দেয় কমিশন।
এতে সাত দিনের মধ্যে ওই কর্মকর্তাদের জবাব দিতে বলা হয়েছে।তবে অভিযুক্ত কর্মকর্তাদের দাবি, কমিশনের অনিয়মের বিরুদ্ধে আদালতে রিট করার কারণে তাঁদের বিরুদ্ধে এই হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিষয়টি নিয়ে জানতে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এমদাদ উল বারীর হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
খুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি।পরে বিটিআরসির জনসংযোগ উপপরিচালক আবদুস শাহীদ চৌধুরীকে লিখিত প্রশ্ন পাঠালে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে প্রথমে স্যারের (চেয়ারম্যানের) পিএস এর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।