advertisement
advertisement

ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড়

advertisement

বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি দুই কোম্পানির ব্যবসা স্বাভাবিক করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট–১ ও শাইনপুকুর সিরামিকসকে এই সুবিধা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত আলাদা আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে।বেক্সিমকো এলপিজি ইউনিট–১–কে দেওয়া ছাড়ের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি এই কোম্পানিটির শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধারার নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেক্সিমকো এলপিজি ইউনিট–১–এর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারায় বলা হয়েছে, খেলাপি ঋণ কোনো গ্রাহককে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের ঋণসুবিধা দিতে পারবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর