advertisement
advertisement

জ্ঞানেশের অপসারণের দাবিতে বিক্ষোভ, শুভেন্দুর ‘তেলাপোকা-ছারপোকা’ মন্তব্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
জ্ঞানেশের অপসারণের দাবিতে বিক্ষোভ, শুভেন্দুর ‘তেলাপোকা-ছারপোকা’ মন্তব্য

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ নানা দাবিতে কলকাতায় মিছিল করেছে আটটি বাম ছাত্রসংগঠন

advertisement

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং পুরোনো ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনের দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে আটটি বাম ছাত্রসংগঠন। গতকাল রোববার কলকাতার শিয়ালদহ থেকে মিছিল বের করেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

পরে পুলিশ মিছিল আটকে দিলে তাঁরা রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।বিক্ষোভকারীরা এসআইআর প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। তাঁদের দাবি, বাদ পড়া ভোটারদের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে।

জ্ঞানেশ কুমারকে পদে রেখে নির্বাচন আয়োজনের বিরোধিতা করে তাঁরা বলেন, দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।দিল্লিতে এসআইআরবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীদের আটকের ঘটনারও প্রতিবাদ জানান তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর