advertisement
advertisement

ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহত

মো. রুমান ছবি: সংগৃহীত

advertisement

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, চোরাচালানবিরোধী অভিযানের সময় টহল দলের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়।

এ ঘটনায় বিজিবির আহত এক সদস্য চিকিৎসাধীন।নিহত মো. রুমান (৩২) হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের জলজলিয়া গ্রামের বাসিন্দা।আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ তথ্য জানায়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সকাল পৌনে ছয়টার দিকে শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর