জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
বইয়ের পাতায় লুকিয়ে থাকা শব্দের আলোয় নতুন প্রজন্মকে বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল জামালপুর বন্ধুসভার এ বছরের ২৬তম পাঠচক্র ও বিশেষ কুইজ প্রতিযোগিতা। ৯ অক্টোবর বিকেলে শারদীয় আবহে অনুষ্ঠিত এই সাহিত্যসভায় ছিল পাঠানুরাগী তরুণ-তরুণীদের উচ্ছ্বাস।আশেক মাহমুদ কলেজের সবুজ ছায়ায় ঘেরা ‘আমতলা’ প্রাঙ্গণে বইপ্রেমীদের উপস্থিতিতে এই পাঠচক্রের সূচনা ঘটে।
আলোচনা করা হয় বহুমাত্রিক সাহিত্যিক ও বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর কালজয়ী উপন্যাস ‘শবনম’। পারস্য সংস্কৃতি, আফগানিস্তানের কাবুলের নৈসর্গিক রূপ-রস-গন্ধ এবং বিরহঘেঁষা এক অনন্য প্রেমের আখ্যান নিয়ে রচিত এই গ্রন্থ।মূল আলোচক হিসেবে ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী ও বন্ধু আরিফুল ইসলাম। তাঁরা সৈয়দ মুজতবা আলীর লেখনশৈলী ও উপন্যাসের নানা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন।
নুসরাত শৈলী বলেন, ‘শবনম কেবল এক বিরহঘেঁষা রোমান্টিক আখ্যান নয়, বরং এটি গভীর প্রেম, প্রজ্ঞা ও আত্মমর্যাদার এক অনন্য দলিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।