advertisement
advertisement

‘“গুলি করি, মরে একটা” বলা সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল হত্যা বন্ধের চেষ্টা করেননি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
‘“গুলি করি, মরে একটা” বলা সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল হত্যা বন্ধের চেষ্টা করেননি’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।যুক্তিতর্কের প্রথম দিনে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, ঘটনার সময় কেউ পুলিশের বিরুদ্ধে কথাও বলেনি। তারপরও পুলিশের সদস্যরা তাইমকে গুলি করেন। এমনকি তাইমকে একজন উদ্ধার করার চেষ্টা করেছেন, তাঁকেও গুলি করে পুলিশ।

তারপর সেই ব্যক্তি তাইমকে রেখে প্রাণভয়ে দৌড় দেন।তাইমকে হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এই মামলার আসামিদের একজন হলেন পুলিশের ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মুঠোফোনে একটি ভিডিও দেখিয়ে ইকবাল হোসাইনকে বলতে শোনা যায়, “গুলি করি, মরে একটা, বাকিডি যায় না।” যুক্তিতর্কের সময় এই ভিডিও আজ দেখানো হয়।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আজ সোমবার এই মামলার যুক্তিতর্ক শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর