মেসি খুঁজে বের করেছেন ভবিষ্যতের ১০ ফুটবল তারকাকে।
একদিন তিনিও ছিলেন বিস্ময়বালক। আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসে ফুটবল–বিশ্বকে চমকে দিয়েছিলেন এক কিশোর। বাঁ পায়ে জাদু ছিল। কিন্তু সেই জাদু একদিন তাঁকে কোথায় নিয়ে যাবে, কে জানত!তারপর কত বসন্ত পেরিয়ে গেল। কত ইতিহাস লেখা হলো। সেই কিশোর একদিন বিশ্বকাপ জিতলেন। ফুটবলের প্রায় সব মুকুটই উঠল তাঁর মাথায়।
লিওনেল মেসি হয়ে গেলেন একটা প্রজন্মের স্বপ্ন, আরেকটা প্রজন্মের আদর্শ।সেই মেসি এবার খুঁজে বের করেছেন ভবিষ্যতের ১০ ফুটবল তারকাকে, যাঁদের পায়ে আগামী দিনের ফুটবল নতুন গল্প লিখতে পারে।ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের ১০ প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে বেছে নিয়েছেন সম্প্রতি আর্জেন্টিনাকে বিদায় বলা বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।
তাঁদের মধ্যে সাতজন ছেলে ও তিনজন মেয়ে।a legacy to build on . the next chapter starts here. meet the rising stars of Messi +10, season 3. pic.twitter.com/8DVfmTPaXW— adidas Football (@adidasfootball) October 11, 2026 রোববার এই প্রচারণার ভিডিও প্রকাশ করেছে অ্যাডিডাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।