advertisement
advertisement

বাসার কাছাকাছি এসেও নিরাপদ নন, রাতের কুমিল্লায় অটোরিকশায় ‘ফাঁদ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
বাসার কাছাকাছি এসেও নিরাপদ নন, রাতের কুমিল্লায় অটোরিকশায় ‘ফাঁদ’

কুমিল্লার লালমাইয়ে নিহত কিশোরীর মরদেহের অদূরে সিএনজিচালিত অটোরিকশাটি পাওয়া যায়

advertisement

দূরপাল্লার বাসে বা ট্রেনে দীর্ঘ পথ পাড়ি শেষ। এবার বাড়ি ফেরার পালা। রাত গভীর হওয়ায় দ্রুত একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে বসলেন। কিন্তু পড়ে গেলেন চালক ও যাত্রীবেশী দুর্বৃত্তদের ফাঁদে। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হলো সর্বস্ব। আবার কখনো কখনো কেড়ে নেওয়া হয় প্রাণটাই। কুমিল্লা শহরে রাতে বাড়ি বা বাসায় ফেরার পথে এমন অপরাধ একের পর এক ঘটছে।

সর্বশেষ সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা আবারও সেই আতঙ্ককে সামনে এনেছে। এর আগে গত এপ্রিলে সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। এসব ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা শহরের প্রবেশমুখে নামার পর নিরাপদে বাসায় ফেরার নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার, ঝাগুরঝুলি ও আলেখারচর বিশ্বরোড থেকে কুমিল্লা নগরে প্রবেশের পথে সিএনজিচালিত অটোরিকশাকেন্দ্রিক অপরাধের অভিযোগ বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর