গৃহবধূকে একটি চেয়ারে বসিয়ে চুল কেটে দেন দুই যুবক। গত শনিবার ফরিদপুরের সদরপুর উপজেলার একটি গ্রামে
ফরিদপুরের সদরপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর (২৮) মাথার চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারী চিৎকার করলেও দুই যুবকসহ কয়েকজন তাঁর ওপর নির্যাতন চালান। নির্যাতনের দুটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।ভিডিও দুটি ১ মিনিট ৩৬ সেকেন্ড ও ১ মিনিট ৩০ সেকেন্ডের। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে সদরপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য।ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই গৃহবধূকে একটি চেয়ারে বসিয়ে নির্যাতন করা হচ্ছে। কালো টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত টেনে ধরে রাখেন। চেক টি-শার্ট পরা আরেক যুবক কাচি দিয়ে ওই নারীর মাথার চুল এবড়োখেবড়োভাবে কাটতে থাকেন।
এ সময় নির্যাতন থেকে বাঁচতে ওই নারী আর্তচিৎকার করলেও নির্যাতন চলতে থাকে।আবদুল্লাহ আল মামুন শাহ, সদরপুর থানার ওসিভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।