advertisement
advertisement

পুকুরপাড়ে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে পিটুনির পর ছুরিকাঘাতে খুন, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
পুকুরপাড়ে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে পিটুনির পর ছুরিকাঘাতে খুন, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

সুধারাম মডেল থানা

advertisement

নোয়াখালী সদর উপজেলায় কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটুনির পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তির সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রাম থেকে কামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।নিহত কামাল উদ্দিন সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমাজীর এরশাদ কলোনির মৃত ওহিদুর রহমানের ছেলে।

পুলিশের হাতে আটক তাঁর সাবেক স্ত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। আটক অপরজন তানিয়া আক্তারের মা কবরী বেগম (৫০)।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় চার-পাঁচ বছর আগে কামাল উদ্দিন ও তানিয়া আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিবাহবিচ্ছেদের পরও কামাল উদ্দিন সাবেক স্ত্রী তানিয়া আক্তারের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন এবং তানিয়াকে বিরক্ত করতেন।

কয়েক দিন ধরে তিনি পূর্ব দুর্গানগর এলাকার একটি মাদ্রাসার বারান্দায় রাত যাপন করে আসছিলেন।গত শনিবার রাতে তানিয়ার বাবা আমির হোসেনকে (৬০) ওই মাদ্রাসার মাঠে একা পেয়ে মারধর করেন কামাল উদ্দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর