ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে গ্রেপ্তার বা আটক নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছিল। শনিবার ভোরে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সিজেপি অভিযোগ করেছে, প্রায় ৫০ জন সাদা পোশাকের পুলিশ সদস্য সকাল আটটায় রাঠির বাড়ি থেকে তাঁকে তুলে নিয়েছিল।
ভোটার তালিকার বিশেষ সংশোধনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সিজেপি। বিক্ষোভ ঠেকাতে কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরসহ দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন, বিভিন্ন রাজ্যের ট্রেন ও বাস চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়। এ সময় সাবেক চার মুখ্যমন্ত্রী ও সিজেপির নেতাকর্মীসহ সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আবারও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে রাজধানীতে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।