মহালয়া উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আতশবাজির আয়োজন করা হয়
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া ছিল গতকাল শনিবার। দেবী দুর্গার আবাহনই ‘মহালয়া’ হিসেবে পরিচিত। এদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে আবাহন করেন।দেবী দুর্গার আবাহন উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিন হাজার ঢাকিসহ ছয় হাজার লোকশিল্পী অংশ নেন।৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, শিল্পীদের নাচ–গান, ড্রোন শো ও আতশবাজির ঝলকানিতে গতকাল কলকাতার সন্ধ্যা এক নতুন রূপ নেয়।মহালয়া ঘিরে নতুন করে সাজানো হয় রেড রোড। বিকেলে রেড রোডে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখান থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। সন্ধ্যায় তিনি যোগ দেন দেবী দুর্গার আবাহন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিসহ প্রখ্যাত শিল্পীরা যোগ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।