advertisement
advertisement

আমার শিক্ষক ট্রলারচালক মিলন ভাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
আমার শিক্ষক ট্রলারচালক মিলন ভাই

ট্রলারচালক মিলন ভাই।

advertisement

আমার প্রিয় শিক্ষক পেশায় একজন ট্রলারচালক। সবাই মিলন ভাই বলে সম্বোধন করে।ওনার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ঝালকাঠির ভিমরুলি পেয়ারাবাগানে ঘুরতে যাওয়ার সময়। নলছিটি থেকে ঝালকাঠি যাতায়াতের পথে ছোট্ট সুগন্ধা নদীতে মানুষ পারাপার করেন তিনি।তবে শুধু মানুষ পারাপার করেন বললে মিলন ভাইয়ের কাজটাকে ঠিকভাবে বলা হবে না। তিনি যেন মানুষের উপকার করার সুযোগের অপেক্ষায় থাকেন।

কোনো মানুষ ব্যাগ তুলতে পারছেন না, কোনো বৃদ্ধ ট্রলারে উঠতে কষ্ট পাচ্ছেন—এমন যেকোনো পরিস্থিতিতে মিলন ভাইকে পাশে পাওয়া যায়।গত বছর বাসা পরিবর্তনের সময় মিলন ভাইয়ের ট্রলার ভাড়া নিয়েছিলাম। যাত্রাপথে তাঁর এ কাজের কথা জানতে চাইলে হেসে বললেন, ‘ম্যাডাম, আইজ ১০০ জনের উপকার করলে পরের দিন সংখ্যাডারে ১০১ বানাবার টেরাই করি।

আমনেগো দোয়ায় আল্লায় সবদিক দিয়া বালো রাখছে।’গ্রামের বৈঠকখানা কোথায় হারিয়ে গেলসেদিন মিলন ভাইয়ের কথায় সত্যিই থমকে গিয়েছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর