advertisement
advertisement

২০০৯ সালে পরিচয়, রাত ১২টায় তাঁর এসএমএস আপ্লুত করেছে অপু বিশ্বাসকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
২০০৯ সালে পরিচয়, রাত ১২টায় তাঁর এসএমএস আপ্লুত করেছে অপু বিশ্বাসকে

অপু বিশ্বাস

advertisement

দুই দশক ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ ১১ অক্টোবর তাঁর জন্মদিন। দিনটির শুরুতে তিনি যখন কথা বলেন প্রথম আলোর সঙ্গে, তখন ছেলের সঙ্গে কেক কাটার পর্ব শেষ করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।জীবনে কিছু অধ্যায় থাকে, যেগুলো মানুষকে বদলে দেয়, আবার কিছু স্বপ্ন থাকে, যেগুলো অপূর্ণ থেকে যায়। ৩৭–এ পা দিয়ে পেছনের কোনো অধ্যায় নতুন করে লিখতে ইচ্ছা করে?

নাকি এবার অতীতের হিসাব না মিলিয়ে নিজের মতো করে সামনের পথ চলতে চান?অপু বিশ্বাস: আসলে জীবন কখনো হিসাব–নিকাশ মেনে চলে না। পেছনে ফিরে তাকালে মনে হয়, জীবনে যা কিছু ঘটেছে, প্রতিটি অধ্যায়ই সুন্দর ছিল। যেভাবে জীবন এগিয়েছে, সেভাবেই হয়তো সবকিছু হওয়ার কথা ছিল। জীবনকে হিসাব মিলিয়ে চালানো যায় না, জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। তাই পেছনে যা হয়েছে, বর্তমানে যা হচ্ছে কিংবা সামনে যা ঘটবে—সবকিছুই হয়তো আমার জন্যই প্রস্তুত করা ছিল।

আমি বিশ্বাস করি, জীবনে যা আসে, তা থেকে কিছু না কিছু শেখার থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর