advertisement
advertisement

হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা–মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা–মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের

সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের হামলার পর ধোঁয়া উঠছে। ৮ অক্টোবর ২০২৬, রিয়াদ

advertisement

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সহায়তাকারী জোট শনিবারে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে।

তারা আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।অন্যদিকে হুতিরা সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া অন্যান্য বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছে।সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ১০ অক্টোবরের এ হামলাকে বিমানবন্দরের যাত্রীদের টার্মিনালকে নিশানা করে চালানো হয়েছিল। এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের প্রথাগত নিয়ম অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ।সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯আল-মালিকি এ হামলাকে হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এটি মানবিক নীতি ও নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।আল–মালিকি জোর দিয়ে বলেন, জোটের যৌথ বাহিনী কমান্ড আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়ম অনুসারে এই হামলার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে।সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) নিশ্চিত করার পর মালিকির বিবৃতিটি এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর