অধরা খান
‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অভিনেত্রী অধরা খান। গত আগস্টের শেষ দিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে। এটি পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর।
আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে অধরা খান লিখেছেন, ‘পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’অধরার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাবরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া মেলেনি।অধরা খানগত সেপ্টেম্বরের শুরুতে কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
এতে অধরা ছাড়াও জায়েদ খান, শিরিন শিলাসহ আরও অনেকে অভিনয় করেছেন।সিনেমাটিকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন অধরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।