সোবহানা মোস্তারি
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে ইতিহাস গড়েছেন সোবহানা মোস্তারি। স্বাগতিক শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি পেলেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে দলটির বিপক্ষে শতক করা বিশ্বের অষ্টম এবং ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় নারী ব্যাটার হিসেবে নিজের নাম লেখালেন সোবহানা।
ম্যাচের শুরুতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল ৭.২ ওভারে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারায়। সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ান সোবহানা। তাঁদের গড়া ২৪৩ বলে ১৯৫ রানের দুর্দান্ত জুটিতে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো ওয়ানডেতে এটিই মেয়েদের প্রথম দুই শ ছোঁয়া দলীয় সংগ্রহ।
১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর সোবহানা শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রান করে ম্যাগান স্কটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অপর প্রান্তে ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।