advertisement
advertisement

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আয়াশসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আয়াশসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

আ ন ম আয়াস ও মারজিয়া খন্দকার রিমি

advertisement

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করে জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। এর আগে গত শনিবার গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টার সময় তাঁদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।

গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওই এলাকার ফুটপাত দখলমুক্ত করে সীমানাপ্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ দেশের ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি এঁকেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর