advertisement
advertisement

রমনা কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরিতে গ্রেপ্তার ৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
রমনা কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরিতে গ্রেপ্তার ৩

হাতকড়া

advertisement

রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় (২৯) ও মো. সুমন (৩৫)।শাহবাগ থানার পুলিশ জানায়, ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা তদন্তে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হয়।

পরে গতকাল মধ্যরাতে শাহবাগ থানা এবং একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উত্তরখানের ধোবাদিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে লিপি ও তাঁর স্বামী অর্ণবকে আটক করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর