advertisement
advertisement

যুব উন্নয়নের বাতিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা বিকেলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
যুব উন্নয়নের বাতিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা বিকেলে

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায়

advertisement

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা নেওয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী।

গত শনিবার পরীক্ষা দিতে ঢাকায় এসে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের খবর পান তাঁরা। এতে যাতায়াত, থাকা ও খাওয়ার খরচসহ নানা ভোগান্তিতে পড়েন প্রার্থীরা। পরীক্ষা বাতিলের ঘোষণার পর ক্ষোভে ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে নেমে তাৎক্ষণিক বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তাঁদের কেউ কেউ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন।ওএমআর শিট দেওয়ার পর বাতিলের ঘোষণা গত শনিবার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দেশের বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা ঢাকায় আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর