৭ অক্টোবর ঢাকার বনশ্রীতে স্বপ্নের ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাত উদ্বোধন করা হয়
সিঙ্গাপুরের আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাত কার্যক্রম শুরু করেছে এসিআই বেভারেজেস। সিঙ্গাপুরভিত্তিক ফুড এম্পায়ার গ্রুপের এই কফি ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আনতে এসিআই বেভারেজেসের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি।
এ উদ্যোগে সহযোগিতা করছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং।৭ অক্টোবর ঢাকার বনশ্রীতে স্বপ্নের ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাত উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ম্যাককফি অরিজিনাল ও ম্যাককফি গোল্ড জার কফি বাজারজাত করা হচ্ছে।এসিআই বেভারেজেস জানিয়েছে, গরম পানীয়ের বাজার, বিশেষ করে কফির ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের কফি পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।ম্যাককফি বিশ্বের ৬০টির বেশি দেশে বাজারজাত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।