advertisement
advertisement

‘ফাঁদে পড়ে’ ব্যবসায়ী খোয়ালেন ২৪ লাখ টাকা, তরুণী গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
‘ফাঁদে পড়ে’ ব্যবসায়ী খোয়ালেন 
২৪ লাখ টাকা, তরুণী গ্রেপ্তার

হাতকড়া

advertisement

বিদেশি পর্যটনকেন্দ্রের রেটিং দিতে হবে। তাদের নিয়ে মন্তব্য করতে হবে। এ কাজে দিনে পাওয়া যাবে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।ব্যবসায়ী এই প্রলোভনে পড়েন। তাঁকে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি নকল ওয়েবসাইটে পর্যটনকেন্দ্রের রেটিং ও ফিডব্যাক (মন্তব্য) দিতে বলা হয়। শুরুতে কিছুদিন টাকা দেওয়া হয়।

পরে বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দিয়ে হাতিয়ে নেওয়া হয় ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা।অনলাইনভিত্তিক চাকরি ও বিনিয়োগের নামে এ প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)।

৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর