advertisement
advertisement

মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই: হুমায়ুন কবির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই: হুমায়ুন কবির

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ১০ অক্টোবর ২০২৬

advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই। (ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষিতে) যেটা করা দরকার, এমনকি সৌদি আরবের পক্ষ থেকে সহায়তা চাওয়া হলে সেই সহায়তা দেবে বাংলাদেশ।

আজ শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।হুমায়ুন কবির বলেন, মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে অসংখ্য মুসলমানের বসবাস।

মুসলিম দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর