শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ফরিদপুর উচ্চবিদ্যালয়, ফরিদপুর। ১০ অক্টোবর ২০২৬
আলফাডাঙ্গা পৌরসভার নওপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে জান্নাতুল নাহার। ফরিদপুর শহর থেকে আলফাডাঙ্গা উপজেলা সদরের দূরত্ব ৫২ কিলোমিটার। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার সকাল ছয়টার দিকে মাকে নিয়ে বাড়ি থেকে রওনা দেয় সে। বাড়ি থেকে বের হয়ে ভ্যানে আলফাডাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন দুজন। সেখান থেকে বাসে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে নামেন।
পরে রিকশায় প্রতিজন ৩০ টাকা ভাড়া দিয়ে আসেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ে। এখানেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফটো ফ্রেমে দল বেঁধে ছবি তুলছে শিক্ষার্থীরাসকাল ৯টায় অনুষ্ঠানস্থলে এসে আনন্দে আত্মহারা জান্নাতুল নাহার। অনুভূতির কথা জানতে চাইলে সে বলে, ‘সে কথা বলে বোঝাতে পারব না। কয়েক বছর ধরে দেখে আসছি, জিপিএ–৫ পেলে সম্মাননা দেয় শিখো–প্রথম আলো।
আমি যখন ক্লাস নাইনে উঠি, তখন থেকে স্বপ্ন দেখছি, যে করেই হোক আমি সম্মাননা ক্রেস্ট অর্জন করব।’ উচ্ছ্বসিত জান্নাতুল বলল, ‘আজ আমার স্বপ্ন পূরণের দিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।