প্রিয়জনকে হারিয়ে অনেকে বিষন্নতায় ভুগতে শুরু করেন
বাবাকে হারানোর পর পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগতে শুরু করেন আরিফ রহমান খান। আজ ১০ অক্টোবর আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।জীবনের অর্থটা ঠিকমতো বুঝে ওঠার আগেই যখন কোভিডে আব্বুকে হারালাম, তখন মনে হয়েছিল, আমার পৃথিবীটা যেন এক মুহূর্তেই থমকে গেছে। এমন এক শূন্যতা ঘিরে ধরেছিল, যেখান থেকে কোনো দিন উঠে দাঁড়াতে পারব, এমনটা কল্পনাও করতে পারিনি।
আব্বু আমার শিক্ষক, মেন্টর এবং আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গাও ছিলেন। অথচ একটা সময় এসে জীবনের সবচেয়ে কঠিন পাঠটা আমার তাঁকে ছাড়াই শিখতে হচ্ছে—আব্বুকে ছাড়া বেঁচে থাকা। আব্বুকে হারানোর পর আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগতে শুরু করি। পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিলাম না। ধীরে ধীরে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিতে থাকি। বন্ধু, সহপাঠী, আত্মীয়স্বজন—সবার কাছ থেকেই যেন দূরে সরে যাচ্ছিলাম।
বাইরে থেকে হয়তো আমাকে স্বাভাবিক মনে হতো, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করছিলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।