advertisement
advertisement

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার এবং সম্মাননা পেলেন ৮ জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার এবং সম্মাননা পেলেন ৮ জন

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে বিশিষ্টজনেরা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, ৯ অক্টোবর।

advertisement

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪ ও ২০২৫ পেয়েছেন কবি, কথাসাহিত্যিক, গবেষক ও সাহিত্যজগতের আট বিশিষ্টজন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই বছরের এই সম্মাননা পদক দেওয়া হয়। ২০২৪ সালের আজীবন সম্মাননা দেওয়া হয় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে। আর ২০২৫–এ আজীবন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

তরুণ সাহিত্য বিভাগে বৈতরণী প্রকাশনীর ‘জলমাকড়ের নৌকাবাইচ’ গ্রন্থের জন্য ২০২৪ সালের পুরস্কার পেয়েছেন নিজাম বিশ্বাস। প্রবন্ধ, আত্মজীবনী ও অনুবাদ বিভাগে অন্যপ্রকাশের প্রবন্ধ সংকলন ‘বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’-এর জন্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

প্রথমা প্রকাশনের ‘সময় বহিয়া গেল’ উপন্যাসের জন্য কবিতা ও সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন আনোয়ারা সৈয়দ হক।একইভাবে তরুণ সাহিত্য বিভাগে ২০২৫ সালের জন্য অন্যপ্রকাশের ‘সায়ানাইড ফুল’ উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর