advertisement
advertisement

‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হাতে ম্যাকবুক তুলে দিচ্ছেন মুক্তি মাহমুদ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায়

advertisement

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত বুধবার নাটোর সদর থানায় তাঁর কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদের। এরপর ক্রিলকে একটি ম্যাকবুক উপহার দেন রাজধানীর এই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ।

তাঁর চাওয়া, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন। মুক্তি মাহমুদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলেন তিনি। একপর্যায়ে থানায় বসে তাঁর কান্নার ভিডিও চোখে পড়ে। সেটি দেখে মর্মাহত হন।মুক্তি মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার।

বিষয়টি আমার খুব খারাপ লেগেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর