advertisement
advertisement

সাশ্রয়ী আবাসনে নতুন পরিকল্পনা দরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
সাশ্রয়ী আবাসনে নতুন পরিকল্পনা দরকার

প্রথম আলো ডট কম আয়োজিত রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আবাসন খাতের পুর্নগঠন বিষয়ে এক অধিবেশন শেষে বক্তাদের সঙ্গে প্রথম আলো ও ডিবিএল গ্রুপের শীর্ষ নির্বাহীরা। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে।

advertisement

সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হলে নতুন পরিকল্পনা দরকার। এ জন্য ঢাকাকে আশপাশের ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। উন্নত করতে হবে যোগাযোগব্যবস্থা। বিদ্যমান ঢাকা শহরকে পুনর্গঠন করার পাশাপাশি বেদখল হওয়া খেলার মাঠ, জলাশয়, পার্ক উদ্ধারে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে কৃষিজমি বাঁচাতে উঁচু ভবন নির্মাণ করতে হবে। পরিবেশবান্ধব আবাসনকে জনপ্রিয় করতে লাগবে সরকারের প্রণোদনা।

তা ছাড়া ক্রেতাদের মধ্যে আস্থার সংকট কাটাতে আবাসন কোম্পানিগুলোর কার্যকর উদ্যোগ নিতে হবে।প্রথম আলো ডট কম আয়োজিত নবম অনলাইন আবাসন মেলা ২০২৬ উপলক্ষে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পাঁচটি অধিবেশনে আবাসন খাতের ব্যবসায়ী, স্থপতি ও বিশেষজ্ঞ ব্যক্তিরা এ কথাগুলো বলেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

তিনি বলেন, ‘সহজেই ঘরে বসে কিংবা বিদেশে থেকে যাতে ফ্ল্যাট ও প্লট কেনা যায়, সেই চিন্তাভাবনা থেকেই ৯ বছর আগে আমরা অনলাইন আবাসন মেলা শুরু করেছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর