চা বাগান
সম্প্রতি ২২ সেপ্টেম্বর ২০২৬ সব ধরনের জ্বালানির দাম একলাফে লিটারে কুড়ি টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে ডিজেল ও কেরোসিনের দাম এবং পেট্রল ও অকটেনের দাম এভাবে বাড়াতে হতো না।
বিশেষ করে গত এক-দেড় মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমে আসার যে ইতিবাচক প্রভাব অর্থনীতিতে সুবাতাসের ইঙ্গিত দিচ্ছিল, সেটা জ্বালানির দামের এই উল্লম্ফনের কারণে থেমে যাবে অথবা মূল্যস্ফীতি আবার বেড়ে যাবে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যে অজুহাত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দিয়েছেন, সেটাকেও খোঁড়া অজুহাতের বেশি কিছু বলা যাচ্ছে না।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ১০ বছর ধরে বিপিসির মুনাফা ইতিবাচক পর্যায়ে অবস্থান করছিল শুধু এক বছর বাদে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।