advertisement
advertisement

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল

আমির খসরু

advertisement

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু আর নেই। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

আজকের বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন।আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর