advertisement
advertisement

প্রথম আলো ডটকমের অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
প্রথম আলো ডটকমের অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান

প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা-২০২৬’-এ সবচেয়ে বেশি প্রদর্শিত প্রকল্পের জন্য তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে

advertisement

প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা-২০২৬’-এ সবচেয়ে বেশি প্রদর্শিত প্রকল্পের জন্য তিনটি প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো রূপায়ণ হাউজিং এস্টেটের রূপায়ণ লেক ক্যাসেল, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের ট্রপিক্যাল হায়দার আম্রপুরী ও র্যানকন রিয়েল এস্টেটের তিলোত্তমা প্রকল্প। গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে শুরু হওয়া এ মেলা শেষ হয় ৩ অক্টোবর।

আজ শনিবার আয়োজন করা হয় আবাসন খাতের ব্যবসায়ী ও মেলায় অংশগ্রহণকারীদের সম্মিলন অনুষ্ঠানের। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আবাসন খাতের ব্যবসায়ীদের এ সম্মিলনে প্রতিষ্ঠান তিনটিকে সম্মাননা জানানো হয়।

প্রতিষ্ঠান তিনটির শীর্ষ ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।৯মবারের মতো আয়োজিত এবারের অনলাইন আবাসন মেলার স্লোগান ছিল ‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর