advertisement
advertisement

খেলা ছেড়ে কেউ ব্যবসায়, চাকুরিতে; কেউ চালান উবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
খেলা ছেড়ে কেউ ব্যবসায়, চাকুরিতে; কেউ চালান উবার

লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ১১ দলের অধিনায়ক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

advertisement

‘তিন বছর আগে যাদের দেখেছি, এবার তাদের অনেকেই নেই। তারা হারিয়ে গেছে’—প্রথম বিভাগ হকি লিগ মাঠে ফেরার আনন্দের আড়ালে এমন দীর্ঘশ্বাসও আছে ব্যাচেলর্স এসসির কোচ নাঈম উদ্দিনের।‎তাঁর দলের ১৮ জনের ১৫ জনই নতুন, যাঁরা আগে কখনো কোনো লিগে খেলেননি। ফরাশগঞ্জেও ১৮ জনের মধ্যে ১৪ জন নতুন। অন্য ক্লাবগুলোতেও নতুন খেলোয়াড়ের সংখ্যা কম নয়।গত তিন বছরে হকি থেকে হারিয়ে যাওয়া খেলোয়াড়দের কেউ ব্যবসায় ঢুকেছেন, কেউ চাকরিতে, কেউ চালাচ্ছেন উবার।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগ ফিরলেও তাই ফেরেননি অনেক খেলোয়াড়ই।ঢাকা ইউনাইটেডের অধিনায়ক ইয়াসিন আরাফাত হারিয়ে যাওয়া সতীর্থদের কথা মনে করিয়ে বললেন, ‘লিগ নিয়মিত না হলে অনেকেই খেলা ছেড়ে দেয়। তিন বছর আগে যাদের লিগ খেলতে দেখেছি, তাদের অনেকেই নেই এবার। তারা এখন অন্য পেশার সঙ্গে জড়িত।’লিগ নিয়মিত না হওয়ার পরিণতি হকির জন্য কতটা বেদনাদায়ক হতে পারে, এই কথাগুলোই তার প্রমাণ। খেলোয়াড়েরা একসময় হারিয়ে যান খেলা থেকেই।

একসময় যাঁরা হকি নিয়ে স্বপ্ন দেখতেন, তিন বছর মাঠে লিগ না থাকায় তাঁদের অনেকেই জীবিকার প্রয়োজনে অন্য পথ বেছে নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর