মশা দমনের ব্যর্থতার প্রতিবাদে মশারি টানিয়ে অবস্থান চার তরুণীর। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে
চট্টগ্রাম নগরের ব্যস্ততম জামাল খান এলাকা। সেখানকার চট্টগ্রাম প্রেসক্লাবের নিচে ফুটপাতে মশারি টানিয়ে বসে আছেন চার তরুণী। তাঁরা কেউ গৃহহীন নন। ডেঙ্গু প্রতিরোধ ও মশা দমনে সিটি করপোরেশনের ব্যর্থতার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলের পাশে বিলি করা হয় প্রচারপত্র। পাশে টাঙানো বোর্ডে লেখা হয় ‘মেয়র বড় নাকি মশা বড়’।
জুলাই যোদ্ধা হাশমিরা হায়দার চৌধুরী নামের এক তরুণীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাঁর সঙ্গে ছিলেন সাদিয়া আফরিন, নুসরাত জাহান, তানিয়া আমিন, আয়শা চৌধুরী ও আবদুল্লাহ আল মামুন। সেখানে পথচারীদের নিয়ে গণশুনানিও অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু পরিস্থিতি, মশকনিধন কার্যক্রম এবং নগরবাসীর দুর্ভোগ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সাধারণ মানুষ।
গণশুনানিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ পায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।