২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটা কেটে গেল অপেক্ষায় অপেক্ষায়। দিনের শুরুতে আফগানিস্তানের অপেক্ষা ছিল বাংলাদেশকে অলআউট করে দেওয়ার। গতকালই তা প্রায় হয়ে গিয়েছিল, বাধা হয়ে টিকে ছিলেন কেবল নাঈম হাসান। আজও অবশ্য তাঁকে আউট করতে পারেনি আফগানিস্তান। তবে বাকি দুই ব্যাটসম্যান তাঁকে সঙ্গে দিতে পেরেছেন মাত্র ৮.২ ওভার।প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৩৪৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ, নাঈম অপরাজিত থেকেছেন ৩৫ রানে।
আফগানিস্তান ব্যাটিংয়ে নামার পর শুরু হয় বাংলাদেশের বোলারদের অপেক্ষা। উইকেট এসেছে বিরতি দিয়ে। দ্বিতীয় দিনে প্রায় আড়াই সেশন ব্যাট করে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান করেছে ২১১ রান।আবুধাবির উইকেটে যে বোলারদের জন্য বাড়তি সুবিধা নেই, তা টেস্টের প্রথম দিনই টের পাওয়া গেছে। আজও সেই চরিত্র তেমন বদলাতে দেখা যায়নি। তবু তৃতীয় ওভারেই উইকেট পেয়ে যেতে পারত বাংলাদেশ।
কিন্তু হাসান মাহমুদের বল সেদিকুল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যাওয়ার পর বাংলাদেশ জোরালো আবেদন জানালেও আম্পায়ার ‘না’ বলে দিলে আর রিভিউ নেয়নি বাংলাদেশ।পরে যখন বড় পর্দায় রিপ্লে দেখেছেন, হতাশায় শূন্য লাথি মারা ছাড়া আর কিছু করার ছিল না অধিনায়ক নাজমুল হোসেনের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।