advertisement
advertisement

টিপসই নিয়ে বিধবার বিয়ের কাবিননামা বানানোর ঘটনায় থানায় অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
টিপসই নিয়ে বিধবার বিয়ের কাবিননামা বানানোর ঘটনায় থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের কথা বলে এই নারীর কাছ থেকে টিপসই নেওয়া হয়। পরে ছড়ানো হয় তাঁর বিয়ের খবর

advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র ও টিপসই নিয়ে বিধবার জাল কাবিননামা তৈরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এতে দুজনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার রাতে ফুলবাড়িয়া থানায় নিজেই এ অভিযোগ জমা দেন ওই নারী। এরপর গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি তদন্তে ভুক্তভোগীর বাড়িতে যায় পুলিশ।

অভিযুক্ত দুজন হলেন স্থানীয় কসমেটিক ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য আবদুস ছাত্তার এবং ভুক্তভোগী নারীর ছেলের উকিলশ্বশুর আবদুল কদ্দুস।ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেওয়া হয়, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ভুক্তভোগী নারীএলাকার সালিসে ওরা না আসায় আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ গতকাল এসে তদন্ত করে গেছে। দেখি, পুলিশ কী ব্যবস্থা নেয়।

কদ্দুসের হয়ে ছাত্তার কেন স্বাক্ষর নিল তা জানি না।ভুক্তভোগী নারী জানান, প্রায় ১৩ বছর আগে তাঁর স্বামী মারা যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর