পবিত্র কোরআনে ঘুমকে মানুষের জন্য প্রশান্তির এক বিশেষ উপহার হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, আর আমি তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী ও বিশ্রামস্বরূপ।
(সুরা নাবা, আয়াত: ৯)রাতে বিছানায় যাওয়া থেকে শুরু করে সকালে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত নির্দিষ্ট কিছু সুন্নত ও আদব মেনে চললে ঘুম শুধু শারীরিক বিশ্রামের মাধ্যম থাকে না, বরং তা ইমানি চেতনায় সমৃদ্ধ এক বিশেষ আত্মিক অভিজ্ঞতায় পরিণত হয়।ঘুমের সুন্নত ঘুমের পূর্বে শারীরিক পরিচ্ছন্নতা ও শয়নকক্ষের পরিবেশের ওপর ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। রাতে ঘুমানোর আগে বিছানা হালকা করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া সুন্নত।
(সহিহ বুখারি, হাদিস: ৬৩২০)ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমানো নবীজির অন্যতম একটি ঐতিহ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।