advertisement
advertisement

ভারতে স্টারলিংক সেবা বিলম্বিত হওয়ায় কার ওপর বিরক্ত ইলন মাস্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
ভারতে স্টারলিংক সেবা বিলম্বিত হওয়ায় কার ওপর বিরক্ত ইলন মাস্ক

ইলন মাস্ক

advertisement

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট–সেবা চালুর ক্ষেত্রে তীব্র জটিলতার মুখে পড়েছে স্পেসএক্সের স্টারলিংক। এই বিলম্বের জন্য ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিকে সরাসরি দায়ী করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

করপোরেট প্রতিদ্বন্দ্বিতা এবং সরকারি নীতিনির্ধারণ নিয়ে দুই শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তার এই দ্বন্দ্ব আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।ভারতে স্টারলিংক সেবা চালুর প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে মাস্ক অত্যন্ত কড়া ভাষায় আম্বানিকে ব্যঙ্গ করে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

তার অভিযোগ, আম্বানি একচেটিয়া বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে এবং স্টারলিংক যেন প্রতিযোগিতায় টিকতে না পারে, সে জন্য সরকারের ওপর প্রভাব খাটিয়ে এই সেবা চালুর প্রক্রিয়া আটকে রেখেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর