advertisement
advertisement

বিশ্বাসের বাজারে সব মাল ভেজাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
বিশ্বাসের বাজারে সব মাল ভেজাল

advertisement

আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এ আমার চরম অভিজ্ঞতার ফল বলা যায়।আমার স্ত্রী হাসপাতালে। আমার জীবন হাসপাতাল, ওষুধ, পরীক্ষা, রিপোর্ট, বিল আর কঠিন টেনশনের ভেতর দিয়ে যাচ্ছে। মাথায় সারাক্ষণ মিটিং চলছে—কী হবে, কী করা যায়, এত টাকা কোত্থেকে আসবে, এসব।এমন এলোপাথাড়ি অবস্থায় গাড়ির ড্রাইভার ফোন করে অত্যন্ত গম্ভীর মুখে বলল, ‘স্যার, গাড়ির শক অ্যাবজরভার ভেঙে গেছে।

গাড়ি রাস্তায় বসে গেছে।’আঁতকে উঠে বললাম, ‘বসে গেছে!’ড্রাইভার বলল, ‘জি স্যার। একেবারে বসে গেছে।’তখন আমার গাড়ির চেয়ে নিজের মাথা বেশি বসে যাওয়ার উপক্রম হয়েছে। স্ত্রী হাসপাতালে, তার ওপর গাড়ি নষ্ট। ড্রাইভার গাড়ি নিয়ে গেল গ্যারেজে।খানিক পরে ফোন এল, ‘স্যার, গাড়ি ঠিক করতে হবে। অনেক কাজ আছে।’‘কত?’‘৯০ হাজার টাকার কিছু বেশি হবে।’ফোন কানে নিয়ে চুপ করে থাকলাম। কানে আর কোনো শব্দ ঢুকছে না। ৯০ হাজার টাকা!

বুঝলাম গাড়ির শক অ্যাবজরভার ভাঙলে মানুষের নিজের শকও কম হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর