advertisement
advertisement

ভারতে অভিনেতা ইমরান খান আটক, সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে সরব তারকারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ভারতে অভিনেতা ইমরান খান আটক, সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে সরব তারকারা

মুম্বাই থেকে অভিনেতা ইমরান খান আটক। কোলাজ

advertisement

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রতিবাদে সরব হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক পরিচিত মুখ। এদিকে গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ছিলেন তিনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সিজেপি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং সংশোধনপ্রক্রিয়া বন্ধ করতে হবে। প্রকাশ রাজের প্রশ্ন আটক অভিযানের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি কার্টুন শেয়ার করেছেন অভিনেতা প্রকাশ রাজ।

ব্যঙ্গচিত্রশিল্পী সতীশ আচার্যের আঁকা সেই কার্টুনের সঙ্গে তিনি লেখেন, ‘নাগরিকদের ভিন্নমত প্রকাশ থেকে আর কত দিন পালাবেন?’ অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে আটক করার ঘটনায় একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর