advertisement
advertisement

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, কী হয়েছিল সিঙ্গাপুরের অভিনেত্রীর সঙ্গে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, কী হয়েছিল সিঙ্গাপুরের অভিনেত্রীর সঙ্গে

রুই এন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

পর্দায় চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। ধর্ষণের দৃশ্যেও তাঁর আপত্তি। নিজের এই সিদ্ধান্তের কথা প্রযোজকদের স্পষ্টভাবে জানিয়েছেন সিঙ্গাপুরের অভিনেত্রী রুই এন। কিন্তু ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার এই সিদ্ধান্তের কারণে তাঁকে শুনতে হয়েছে নানা নেতিবাচক মন্তব্য। তাঁর অভিযোগ, একই ধরনের শর্ত আরোপ করা পুরুষ অভিনয়শিল্পী থাকলেও নারী হওয়ার কারণে তাঁকেই বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ইউটিউবার এইকেন চিয়ার ‘হার্ট টু হার্ট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান রুই এন। দুই দশকের বেশি সময় ধরে বিনোদনজগতে কাজ করা এই অভিনেত্রী বলেন, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে তিনি বরাবরই অস্বস্তি বোধ করেছেন। ধর্ষণের দৃশ্যের ক্ষেত্রে তাঁর আপত্তি আরও স্পষ্ট।

তাই ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি ঠিক করেন, এমন দৃশ্য করতে হবে—এমন কোনো চরিত্রে অভিনয় করতে চান না।রুই এন প্রযোজকদের অনুরোধ করতেন, সম্ভব হলে চিত্রনাট্য থেকে দৃশ্যগুলো বাদ দিতে অথবা অন্যভাবে ধারণ করতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর